Local Business Hub BD

Tourist · Places in Bangladesh

Discover independently reviewed places in Bangladesh, with photographs, history, visitor information and contributor credits.

63 approved places. Featured places are editorial selections, separate from engagement-based trending.

চট্টগ্রাম কোর্ট বিল্ডিং

Tourist · Chattogram

চট্টগ্রাম কোর্ট বিল্ডিং বা চট্টগ্রাম আদালত ভবন চট্টগ্রাম শহরের পরীর পাহাড়ে অবস্থিত চট্টগ্রামের আদালত ভবন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৭৩ সালে চট্টগ্রামকে পৃথক প্রশাসনিক অঞ্চল ঘোষণা করে। এসময় প্রশাসনিক কাজের জন্য এই দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়। এর আয়তন ১,৫৩,০০০ বর্গফুট ও কক্ষ সংখ্যা শতাধিক। ভবনটিতে বর্তমানে ৭৬টি আদালত রয়েছে। এখান থেকে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আদালতের কার্যাবলী পরিচালিত হয়। এছাড়া জেলা ট্রেজারি এখানে অবস্থিত। বর্তমানে পুরাতন ভবনে কার্যক্রমের স্থান সংকুলান না হওয়ায় পুরাতন ভবনের পাশে নতুন নির্মিত হয়েছে।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

মহামায়া লেক

Tourist · Chattogram

মহামায়া হ্রদ বা মহামায়া লেক চট্টগ্রামের মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ। এর আয়তন প্রায় ১১ বর্গ কিলোমিটার। ২০০৭-২০০৮ সালে প্রকল্পটির কাজ শুরু করা হয় এবং ২০০৯ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এই হ্রদটি তৈরি করতে ৩৩৬০ হেক্টর জমি ব্যবহার করা হয় এবং এর পেছনে প্রায় ২৩ কোটি টাকা ব্যয় করা হয়। ২০১০ সালের ২৯ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের উদ্বোধন করেন। কাপ্তাই হ্রদের পর এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হ্রদ।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্ক, সীতাকুণ্ড

Tourist · Chattogram

বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্ক, সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি ইকোপার্ক। চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে ১৯৯৮ সালে এই বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক প্রতিষ্ঠিত হয়। ৮০৮.০০ হেক্টর জমি নিয়ে এই বন্যপ্রাণ অভয়ারণ্যটি গঠিত। ১৯৯৬ একরের পার্কটি দুই অংশে বিভক্ত। ১,০০০ একর জায়গায় বোটানিক্যাল গার্ডেন ও ৯৯৬ একরজায়গা জুড়ে ইকোপার্ক এলাকা। জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণীর অভয়ারণ্য এবং পর্যটকদের বিনোদনের জন্য বন বিভাগের প্রচেষ্টায় গড়ে ওঠা পার্কটিতে রয়েছে বিরল প্রজাতির গাছপালা, হাজারো রকমের নজরকাড়া ফুলের গাছ, কৃত্রিম লেক ও নানা প্রজাতির জীববৈচিত্র্য। রয়েছে সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণা সহ ঝিরিপথের ছোট-বড় বেশ কয়েকটি ঝর্ণা, পিকনিক স্পট, বিশ্রামের ছাউনি।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

আন্দরকিল্লা শাহী জামে মসজিদ

Tourist · Chattogram

আন্দরকিল্লা শাহী জামে মসজিদ হলো বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ। চট্টগ্রাম বিজয়ের স্মৃতি সংরক্ষণ করার লক্ষ্যে সম্রাট আরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁ ১৬৬৭ খ্রিষ্টাব্দে মসজিদটি নির্মাণ করেন।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

বেলগাঁও চা বাগান

Tourist · Chattogram

চাঁদপুর বেলগাঁও চা বাগান হলো বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের পাহাড়ী এলাকার প্রায় ৩৪৭২.৫৩ একর জায়গা জুড়ে বেলগাঁও চা বাগানটি অবস্থিত। খৈয়াছড়া চা বাগান, ক্লিফটন চা বাগান ও কর্ণফুলী চা বাগানের পরেই মানের দিক থেকে এখানের উৎপাদিত চায়ের যেমন রয়েছে পুষ্টিগুণ, তেমনি এ বাগানের উৎপাদিত চায়ের কদর রয়েছে দেশজুড়ে। এখানে প্রায় ৭০০ একর জায়গায় চা পাতা উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয়ের কাজ চলে। বর্তমানে ৭০০ নারী-পুরুষ শ্রমিক চা পাতা সংগ্রহ থেকে শুরু করে বাজারজাতকরণের কাজে জড়িত।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

বায়েজিদ বোস্তামীর মাজার

Tourist · Chattogram

বায়েজিদ বোস্তামীর মাজার চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের উপরে অবস্থিত। ইরানের বিখ্যাত সুফি বায়েজিদ বোস্তামীর নামে গড়ে উঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশী বিদেশী পর্যটকদের জন্যও একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। বেশ কিছু মানুষের ধারণা যে এখানেই বায়েজিদ বোস্তামীর কবর অবস্থিত এবং তাঁরা এই বিশ্বাস থেকেই তার কবর জিয়ারত করতে যান। কিন্তু আসলে তা সত্য নয়। তাঁর কবর ইরানে অবস্থিত। হযরত বায়জিদ বোস্তামি (রহঃ) এর আসল মাজার বা কবর হলো ইরানের সেমনন প্রদেশের বোস্তাম শহরে।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

বাঁশখালী ইকোপার্ক

Tourist · Chattogram

বাঁশখালী ইকোপার্ক বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাশঁখালী উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক ইকোপার্ক। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত উঁচু-নিচু পাহাড়, লেকের স্বচ্ছ পানি, বনাঞ্চল ও বঙ্গোপসাগরের বিস্তৃত তটরেখা নিয়ে গঠিত হয়েছে ইকোপার্কটি।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

ওয়ালী খান মসজিদ

Tourist · Chattogram

নবাব অলী বেগ খাঁ জামে মসজিদ (অলি খাঁ মসজিদ নামে অধিক পরিচিত) বাংলাদেশের চট্টগ্রাম শহরে অবস্থিত একটি মসজিদ। ১৮শ শতকে নির্মিত এই মসজিদটি চট্টগ্রাম মহানগরের চকবাজার এলাকায় অবস্থিত। তবে মসজিদ এলাকাটি মসজিদটির নাম অনুসারে অলি খাঁ মোড় নামে পরিচিত। চকবাজার গুলজার মোড় থেকে মাত্র ১০০ গজ উত্তর দিকেই মসজিদটির অবস্থান। চট্টগ্রামের মোগল ফৌজদার ওয়ালী বেগ খান ১৭১৩ হতে ১৭১৬ খ্রিষ্টাব্দের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেন। অলী খান চকবাজারের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য বেশ কিছু জমিও দান করেন।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

জেএম সেন হল

Tourist · Chattogram

জেএম সেন হল বাংলাদেশের চট্টগ্রামের প্রথম টাউন হল। এটি চট্টগ্রামের কেন্দ্রস্থল আন্দরকিল্লার নিকটবর্তী রহমতগঞ্জ এলাকায় অবস্থিত।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

সিআরবি

Tourist · Chattogram

সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কোতোয়ালী থানার অধীনে টাইগার পাস সংলগ্ন পাহাড়ী এলাকায় অবস্থিত। এটি বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চলীয়) মহাব্যবস্থাপকের নিয়ন্ত্রণ কার্যালয়। ১৮৭২ সালে সম্পূর্ণ হওয়া ভবনটি, বন্দর নগরীর প্রাচীনতম ভবন। এর পূর্বদিকে, সিআরবি সড়ক জুড়ে রয়েছে রেলওয়ে হাসপাতাল যা ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করা হয়। এখানে একটি ৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাবনা ছিল এবং বর্তমানে যা ২৫০ শয্যায় উন্নীত হয়েছে। সিআরবি পার্শ্ববর্তী স্থানে রেল কর্মকর্তাদের জন্য একটি আবাসিক এলাকাও গড়ে উঠেছে। সিআরবি পাহাড়ে রয়েছে হাতির বাংলো। এছাড়াও কেন্দ্রের দিকে রয়েছে শিরীষতলা নামে একটি প্রশস্ত মাঠ, যেখানে প্রতিবছর পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন ইত্যাদি ঐতিহ্যগত উৎসব আয়োজিত হয়ে থাকে।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

বদর আউলিয়ার দরগাহ

Tourist · Chattogram

বদর আউলিয়ার দরগাহ চট্টগ্রাম শহরের সবচেয়ে প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। এটি নগরীর বকশির হাট এলাকার বদরপাতি রোডে অবস্থিত। বদর পীরের নামানুসারে স্থাপনাটির নামকরণ করা হয়। চট্টগ্রামে ইসলাম প্রচারক প্রথম সুফি সাধক হিসাবে বদর শাহই পরিচিত। প্রচলিত জনশ্রুতি থেকে জানা যায় , পীর বদর যখন চট্টগ্রামে আস্তানা গড়েন তখন চট্টগ্রামে জিন-পরীদের বাসস্থান ছিল।তাদের অত্যাচারে মানুষের জীবন যাপন দুরূহ হয়ে উঠেছিল। এমনি সময়ে একদিন পীর বদর সমুদ্রপথে চট্টগ্রাম অবতরণ করেন। তিনি চট্টগ্রামবাসীদেরকে জিন -পরীদের দৌরাত্ম্য থেকে মুক্তি দেন।এ কিংবদন্তির পেছনে যেটুকু সত্য নিহিত রয়েছে তা হচ্ছে এই যে,চট্টগ্রাম তৎকালে মগ-দস্যুদের কেন্দ্রস্থল ছিল এবং বাংলার প্রথম স্বাধীন সুলতান মোবারক শাহের আমলে (১৩৩৮-১৩৫০ খৃ.)তার সেনাপতি কদল খান গাজীর সহায়তায় শাহ বদরুদ্দীন আল্লামা ওরফে বদর পীর ও তাঁর সহচরগণ মগদেরকে পরাজিত ও বিতাড়িত করে চট্টগ্রামে মুসলিম শাসনের সূচনা করেন । চট্টগ্রামে তিনি বিভিন্ন নামে পরিচিত যেমন- বদর আলম, বদর মোকাম, বদর পীর, বদর শাহ, বদর আউলিয়া প্রভৃতি। তার আগমন নিয়ে বিভিন্ন জনশ্রুতি প্রচলিত আছে। বদর পীরের চাটির কথা চট্টগ্রামে আজো কিংবদন্তি; কেউ কেউ মনে করেন, বদর শাহের চাটি থেকে চাটিগ্রাম হয়ে চট্টগ্রাম নামের উৎপত্তি। চট্টগ্রাম মুসলমানদের রাজ্যভূক্ত হওয়ার আগে অর্থাৎ ফখরুদ্দিন মোবারক শাহ চট্টগ্রাম জয় করার আগেই ইসলাম প্রচারের জন্য সুদূর আরব থেকে হযরত বদর শাহ এখানে আসেন। বলা হয়, পাথরের বুকে চেপে সাগর পাড়ি দিয়ে চট্টগ্রামে পৌঁছেন তিনি। চট্টগ্রামের মানববর্জিত পরিবেশে তিনি দৈত্যদানবের কাছ থেকে এবাদত করার জন্য এক চাটি পরিমাণ জায়গা চেয়ে নেন। চাটির আলো ও আজানের ধ্বনির বিস্তারে দৈত্য-দানবরা পালিয়ে যায়। এ ঐতিহ্যবাহী চাটি হতে চট্টগ্রামের নামকরণ বলে ব্যাপক জনশ্রতি আছে। আউলিয়া বদর শাহই প্রথম চট্টগ্রামে চেরাগ জেলে গোড়াপত্তন করেন এ শহরের। আর এই ঐতিহাসিক স্মৃতি বহন করছে মোমিন রোডস্থ 'চেরাগী পাহাড়'। অনেকে মনে করেন, ১৪৪০ সালে মৃত্যুমুখে পতিত হওয়া বিহারের ছোট দরগাহে শায়িত পীর বদর উদ্দীন বদর-ই-আলম আর বন্দরনগরীর বদরপাতি পীর একই ব্যক্তি। কিন্তু অনেকেই এর সাথে দ্বিমত পোষণ করেন।। বদরশাহ মানুষের গানের মধ্য দিয়েও বেঁচে আছেন, তার প্রমাণ- মাঝিদের বিখ্যাত উদ্দীপনামূলক গান-"বদর বদর বদর বদর হেঁইয়ো--বদর বদর বদর বদর হেঁইয়ো"। চট্টগ্রামে পীর বদরের আস্তানা প্রায় সাড়ে ছয়শো বছরের স্মৃতি বহন করছে। পীর বদরের সমাধি ভবনটি সুলতানি আমলে তৈরী করা হয়েছে বলে ধারণা করা হয়।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

জিয়া স্মৃতি জাদুঘর

Tourist · Chattogram

জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রাম শহরে অবস্থিত একটি জাদুঘর। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর স্মৃতি রক্ষার্থে বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে। ১৯১৩ সালে তৎকালীন ব্রিটিশ সরকার এই ভবনটি নির্মাণ করে। পূর্বে এটি চট্টগ্রাম সার্কিট হাউস হিসেবে ব্যবহৃত হতো।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

ডিসি হিল

Tourist · Chattogram

ডিসি হিল বা ডিসির পাহাড় চট্টগ্রাম শহরে অবস্থিত অন্যতম নান্দনিক স্থান যার বর্তমান আনুষ্ঠানিক নাম নজরুল চত্বর। এই পাহাড়ের শীর্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের (ডিসি) সরকারী বাসভবন অবস্থিত। পাহাড়টির চারিদিকে অনেক সুউচ্চ গাছ রয়েছে। একসময় এই স্থানটিকে পার্ক হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত হলেও পরবর্তীকালে একে আর পার্ক করা হয় নি। প্রতি বছর বাংলা নববর্ষে এখানে বাঙালির জাতীয় উৎসব পহেলা বৈশাখ উদ্‌যাপন করার মধ্য দিয়ে ডিসি হিল ঐতিহাসিক গুরত্ব ধারণ করেছে। এছাড়াও এখানে জাতীয় এবং সাংস্কৃতিক দিবসসমূহ পালন, মঞ্চনাটক, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। এছাড়া প্রতিদিন সকালে এবং বিকালে শত শত নারী-পুরুষ এখানে হাঁটাহাঁটি বা শরীরচর্চার জন্য সমবেত হন।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

জাতি-তাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম

Tourist · Chattogram

জাতি-তাত্ত্বিক জাদুঘর বাংলাদেশের চট্টগ্রাম শহরের আগ্রাবাদে অবস্থিত দেশের একমাত্র জাতি-তাত্ত্বিক জাদুঘর। এটি মূলত বাংলাদেশের বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর দৈনন্দিন জীবনপ্রণালী, এবং পারষ্পরিক বোঝাপড়া ও সহকর্মী-অনুভূতি লালনের জন্য প্রতিষ্ঠিত। জাদুঘরে বাংলাদেশের উপজাতি গোষ্ঠীর ইতিহাস সমন্বিত উপকরণের প্রদর্শন করা হয়েছে। এশিয়া মহাদেশের দুইটি জাতি-তাত্ত্বিক জাদুঘরের মধ্য চট্টগ্রামের জাতি-তাত্ত্বিক জাদুঘর অন্যতম, অন্যটি রয়েছে জাপানে। এটি গবেষণাকাজেও ব্যবহৃত হয়ে থাকে। ২০১৫ সালের হিসেবে, জাদুঘর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রতিদিন দেশি-বিদেশি গবেষকসহ ২০০-৩০০ জন দর্শনার্থী জাদুঘর পরিদর্শন করেন।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

চট্টগ্রাম বৌদ্ধ বিহার

Tourist · Chattogram

চট্টগ্রাম বৌদ্ধ বিহার চট্টগ্রামের নন্দনকাননে অবস্থান। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত "অনাথ বাজার বৌদ্ধ বিহার"র সম্প্রসারিত স্থায়ী ভূমি হিসেবে ১৮৯৭ সালে খ্রিষ্টাব্দে এই বিহার প্রতিষ্ঠিত হয়। এই বিহার বাংলাদেশের বৌদ্ধদের অন্যতম পূণ্যস্থান হিসাবে বিবেচিত হয়।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

চট্টগ্রাম চিড়িয়াখানা

Tourist · Chattogram

চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত চিড়িয়াখানা। এটি শহর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তর-পূর্বদিকে পাহাড়তলী ইউএসটিসি মেডিকেল কলেজের বিপরীত পাহাড়ের পাদদেশে ১০.২ একর ভূমির উপর অবস্থিত।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

তাজিংডং

Tourist · Bandarban

তাজিংডং বা বিজয় হলো বাংলাদেশের সরকারিভাবে স্বীকৃত সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং একটি পর্যটনস্থল। মার্কিন ও সোভিয়েত সামরিক মানচিত্রে তাজিংডং পর্বতকে লুংফে তং বলা হয়েছে। এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বান্দরবান জেলার থানচি উপজেলায় সাইচল পর্বতসারিতে অবস্থিত। সরকারি হিসাবে তাজিংডং পর্বতের উচ্চতা ১,২৮০ মিটার (৪,২০০ ফুট) হলেও এর প্রকৃত উচ্চতা নিয়ে মতভেদ রয়েছে। বর্তমানে বেসরকারিভাবে সাকা হাফংকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দাবি করা হয়। তবে এটি এখনও সরকারিভাবে স্বীকৃত নয়। বাংলাদেশে পর্যটন ও ট্রেকিংয়ের জন্য তাজিংডং একটি জনপ্রিয় স্থান হিসেবে বিবেচিত হয়। মূলত পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পরে তাজিংডংয়ে পর্যটক ও পর্বতারোহীদের যাতায়াত বৃদ্ধি পেতে থাকে। তবে পর্যাপ্ত ও টেকসই পর্যটন পরিকল্পনার অভাব এবং মানবসৃষ্ট কারণে এই পাহাড়ের প্রকৃতি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে যাতায়াত ব্যবস্থা উন্নত হলেও, জাতীয় পর্যায়ে রাজনৈতিক অস্থিরতা এবং পার্বত্য চট্টগ্রাম সংঘাতের কারণে বিদ্যমান বিধিনিষেধ তাজিংডংয়ের পর্যটনকে প্রভাবিত করছে।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

ঋজুক জলপ্রপাত

Tourist · Bandarban

ঋজুক জলপ্রপাত বা ঋজুক ঝর্ণা বাংলাদেশের বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

আমিয়াখুম জলপ্রপাত

Tourist · Bandarban

আমিয়াখুম বাংলাদেশের একটি জলপ্রপাত। মারমা ভাষায় খুম মানে হল জলপ্রপাত। পাহাড়ী সাঙ্গু নদী তার বয়ে চলার পথে অজস্রে স্থানে ছোট ছোট জলপ্রাপাতের সৃষ্টি করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমিয়াখুম। খুম মানে হচ্ছে যেখানে পানি কখনো একেবারে শুকায় না। ঝর্নার পানি শুকাবে কিন্তু খুমের নয়।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

চিম্বুক পাহাড়

Tourist · Bandarban

চিম্বুক পাহাড় বা চিম্বুক হিল বা কালা পাহাড় বাংলাদেশের চট্টগ্রামের বান্দরবান জেলায় অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এবং ঐতিহাসিক স্থান। এটি গড় সমুদ্র পৃষ্ট হতে প্রায় ২৫০০ ফুট উঁচু। এটি বাংলাদেশের পাহাড়ী সৌন্দর্যের রানী এবং বাংলার দার্জিলিং নামেও বহুল পরিচিত।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

কেওক্রাডং

Tourist · Bandarban

কেওক্রাডং বা কেওকাড়াডং হলো বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা বান্দরবানে অবস্থিত একটি পর্বতশৃঙ্গ। এটি বাংলাদেশের সরকারিভাবে স্বীকৃত দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর প্রকৃত উচ্চতা প্রায় ৯৮৬ মিটার (৩,২৩৫ ফুট) হলেও, সরকারিভাবে স্বীকৃত উচ্চতা ১,২৩০ মিটার (৪,০৪০ ফুট)। এক সময় কেওক্রাডংকে পার্বত্য চট্টগ্রাম এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তান ও বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে গণ্য করা হতো। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পরে পরিচালিত জরিপে কেওক্রাডংয়ের স্থলে তাজিংডংকে সরকারিভাবে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতের স্বীকৃতি দেওয়া হয়। তবে বেসরকারি জরিপে তাজিংডংয়ের প্রকৃত উচ্চতা কেওক্রাডংয়ের চেয়ে কম বলে জানা যায়। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে কেওক্রাডংয়ের চেয়েও উঁচু পর্বতশৃঙ্গ আবিষ্কৃত হলেও, এটিকে বাংলাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। তবে এখনও সরকারিভাবে তাজিংডং বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং কেওক্রাডং দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে স্বীকৃত।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

কুল্লাপাথর শহীদ স্মৃতিসৌধ

Tourist · Brahmanbaria

কুল্লাপাথর শহীদ স্মৃতিসৌধ বা শুধু কুল্লাপাথর বা কোল্লাপাথর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের একটি সমাধিস্থল। একটি ছোট টিলার উপরে এই সমাধিস্থল অবস্থিত। কসবা বাংলাদেশের একটি সীমান্তবর্তী উপজেলা যা মুক্তিযুদ্ধের সময় ২ নম্বর সেক্টরের আওতায় ছিল এবং এর পাশের ভারতের আগরতলা, যেখানে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করা হয়েছিল। প্রশিক্ষণ ক্যাম্প থাকার কারণে এ অঞ্চলটি পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম লক্ষে পরিণত হয়েছিল ফলে অন্যান্য অঞ্চলের চেয়ে এ এলাকায় বেশি যুদ্ধ সংগঠিত হয় এবং বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা শাহাদাতবরণ করেন। এখানে দুজন বীরবিক্রম, একজন বীরউত্তম, দুজন বীরপ্রতীক সহ মোট ৪৮ জন শহীদ মুক্তিযোদ্ধার সমাধি রয়েছে। এখানকার প্রতিটি কবরের উপরেই লেখা রয়েছে মুক্তিযোদ্ধার নাম এবং ঠিকানা। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা আবদুল করিম এবং তার আত্নীয়রা মিলে তার পৈতৃক ভিটায় মুক্তিযোদ্ধাদের লাশ সংগ্রহ করে দাফন করেন। ১৯৭২ সালে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা প্রশাসক ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সহযোগীতায় এ স্থানটি সংরক্ষণ করা হয়। এছাড়াও রেস্ট হাউস, তোরণ এবং পুকুরের পাঁকা ঘাট নির্মাণ করা হয়।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

তিস্তা ব্যারেজ

Tourist · Lalmonirhat

তিস্তা সেচ প্রকল্প হলো বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প। এটি ডালিয়া তিস্তা ব্যারেজ নামেও পরিচিত। এ প্রকল্পটি নীলফামারী, লালমনিরহাট,রংপুর ও দিনাজপুর জেলার ৫ লক্ষ ৪০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে। এর কাজ শুরু হয় ১৯৭৯ সালে এবং শেষ হয় ১৯৯০ সালে। সেচ প্রকল্পটির পরিচালনা ও রক্ষনাবেক্ষনের দায়িত্বে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

কোটেশ্বর শিব মন্দির

Tourist · Kurigram

কোটেশ্বর শিব মন্দির বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির। এই মন্দিরটির প্রধান বিগ্রহ দেবতা শিব। দেবীর নাম "ভ্রামরী দেবী" ও ভৈরব এর নাম "অম্বর ভৈরব"। এটি কোটেশ্বর শিব দুর্গা মন্দির নামেও পরিচিত।

Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.

Contribute a place · Owner-managed place listings · Public collections

Next pagePrevious page

If the interactive page has not loaded, reload to try again.