শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত একটি স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটি ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় অবস্থিত। স্মৃতিসৌধটির নকশা করেছেন স্থপতি ফরিদ ইউ আহমেদ ও জামি আল শাফি। মুক্তিযুদ্ধে শহিদ সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১-এর সহায়তায় রায়েরবাজারে স্মরণ তৈরির প্রাথমিক প্রস্তাবনা আনা হয়েছিল, যারা ১৯৯১ সালে এর একটি অস্থায়ী ভিত্তিপ্রস্তর স্থাপন করে। ১৯৯৩ সালে বাংলাদেশ সরকার হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার স্থানে এই স্মৃতিসৌধটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
বাহাদুর শাহ পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকার পুরান ঢাকার সদরঘাটের সন্নিকটে লক্ষ্মীবাজারে (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে) অবস্থিত একটি ঐতিহাসিক স্থান যেখানে বর্তমানে একটি পার্ক স্থাপন করা হয়েছে। এ স্থান বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা (পূর্বনাম: ঢাকা চিড়িয়াখানা; মিরপুর চিড়িয়াখানা নামে অধিক পরিচিত) ঢাকার মিরপুরে অবস্থিত একটি চিড়িয়াখানা। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর অধীনস্থ একটি প্রতিষ্ঠান। ১৯৫০ সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি। পরবর্তীকালে ১৯৭৪ সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এটি। চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় ১৯৭৪ সালের ২৩ জুন। বছরে প্রায় ৩০ লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয়।ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট ৩৭.৫ মিলিয়ন টাকা, যার মধ্যে ২৫ মিলিয়ন টাকা পশুদের খাওয়ানোর জন্য ব্যয় করা হয়।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
বাংলা একাডেমি হল বাংলাদেশের ভাষানিয়ন্ত্রক সংস্থা। এটি ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর (১৭ই অগ্রহায়ণ, ১৩৬২ বঙ্গাব্দ) প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) এই একাডেমিটি প্রতিষ্ঠা করা হয়। রাষ্ট্রভাষা আন্দোলন-পরবর্তী প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসে এই একাডেমির সদর দপ্তর স্থাপিত হয়। একাডেমির বর্ধমান হাউসে একটি “ভাষা আন্দোলন জাদুঘর” আছে।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
বলধা গার্ডেন ঢাকার ওয়ারী এলাকায় অবস্থিত একটি উদ্ভিদ উদ্যান। এই উদ্যানে প্রচুর দুর্লভ প্রজাতির উদ্ভিদ রয়েছে। তদানীন্তন ঢাকা জেলা, বর্তমান গাজীপুর জেলার বলধার জমিদার নরেন্দ্রনারায়ণ রায় চৌধুরী ১৯০৯ খ্রিষ্টাব্দে বলধা গার্ডেনের সূচনা করেন। তিনি দুটি উদ্যান তৈরি করেন। প্রথম উদ্যানটির নাম রাখেন "সাইকী"। পরবর্তিতে তৈরি করা হয় দ্বিতীয় উদ্যান "সিবলী"। নরেন্দ্রনারায়ণ রায় চৌধুরীর মৃত্যুর পর কোনো এক সময়ে এ দুটি উদ্যানকে সম্মিলিতভাবে বলধা গার্ডেন নামে আখ্যায়িত করা হতে থাকে। ৩.৩৮ একর জায়গার উপর এই উদ্যান নির্মাণ করা হয়েছে। নরেন্দ্রনারায়ণ এখানে একটি পারিবারিক জাদুঘরও প্রতিষ্ঠা করেছিলেন।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
ফ্যান্টাসি কিংডম থিম পার্ক, মূলত ফ্যান্টাসি কিংডম নামেই পরিচিত বাংলাদেশের ঢাকার অদূরে আশুলিয়া থানার জামগড়া এলাকায় অবস্থিত একটি বিনোদন পার্ক। ফ্যান্টাসি কিংডম ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি ইং তারিখে প্রতিষ্ঠিত হয়। এই পার্কটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড; যা কনকর্ড গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। থিম পার্কটি প্রায় ২০ একর জায়গা জুড়ে অবস্থিত, যার মধ্যে একটি থিম পার্ক, একটি ওয়াটার পার্ক, শুষ্ক পার্ক এবং হেরিটেজ কর্নার রয়েছে।
বর্তমান সময়ে, ফ্যান্টাসি কিংডম বাংলাদেশে সর্বাধিক পরিদর্শিত থিম পার্ক, যার গড় বার্ষিক উপস্থিতি ৬ কোটি। এটি দেশের সর্ব বৃহৎ বিনোদন পার্ক গুলোর মধ্যে অন্যতম।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
নন্দন পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে সাভার উপজেলায় অবস্থিত একটি বিনোদন কেন্দ্র। এটি বাংলাদেশের বৃহত্তম বিনোদনমূলক পার্ক। আশুলিয়া থানায় নবীনগর - চন্দ্রা মহাসড়কের পাশে বাড়ইপাড়া এলাকায় এর অবস্থান। ১৩৫ বিঘা আয়তনের মনোরম এই পার্কটি যুক্তরাজ্য থেকে প্রযুক্তি ও ডিজাইন নিয়ে ভারতের নিকো পার্কের সহায়তায় নির্মিত হয়েছে।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
কেন্দ্রীয় শহীদ মিনার বা জাতীয় শহীদ মিনার ১৯৫২ খ্রিষ্টাব্দের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজের বহিঃপ্রাঙ্গণে অবস্থিত। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। এটি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত অন্যতম পর্যটন কেন্দ্র।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
বাংলাদেশ সামরিক জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত একটি জাদুঘর। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্র-শস্ত্রের সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
ভাওয়াল রাজশ্মশানেশ্বরী বাংলাদেশের একটি সংরক্ষিত পুরাকীর্তি। স্থাপনাটির অবস্থান গাজীপুর শহরের জয়দেবপুরে ভাওয়াল রাজবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে চিলাই নদীর দক্ষিণ তীরে উত্তর ছায়াবীথি এলাকায়। সাতটি শ্মশানমঠ, শিব মন্দির, মৃতদের সমাধিসৌধ এস্থাপনার অন্তর্গত। এটি ছিল ভাওয়াল রাজপরিবারের মৃত সদস্যদের সৎকার ও শবদাহের স্থান। মন্দির থাকায় স্থাপনাটি 'রাজ-রাজেশ্বরী মন্দির' নামেও পরিচিত। কালী, সরস্বতী, বাসন্তী ও শিবপূজা আয়োজনের জন্য সনাতন ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান হিসেবে বিবেচিত।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
গাজীপুর সাফারি পার্ক বা সাফারি পার্ক, গাজীপুর বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নের বড় রাথুরা মৌজা ও সদর উপজেলার পীরুজালী ইউনিয়নের পীরুজালী মৌজার খন্ড খন্ড শাল বনের ৪৯০৯.০ একর বন ভূমি ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রাণির জন্য নিরাপদ আবাসস্থল হিসাবে পরিচিত। এর মধ্যে ৩৮১০.০ একর এলাকাকে সাফারী পার্কের মাস্টার প্ল্যানের আওতাভূক্ত করা হয়েছে।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
মজু চৌধুরী হাট বাংলাদেশের উপকূল অঞ্চলের একটি অন্যতম পর্যটনকেন্দ্র ও হাটবাজার। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বে লক্ষ্মীপুর সদর উপজেলার অন্তর্গত চররমনী মোহন ইউনিয়নে অবস্থিত। এই বাজারটি ১৯৬৫ সালে মজু চৌধুরীর হাট নামে স্থাপিত হয়। এটির পূর্বের নাম ছিল রহমত খালি।
বরিশাল বিভাগের ৩০ শতাংশ জনসাধারণ এই মজু চৌধুরী হাট দিয়েই যাতায়াত করেন।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
রাজবন বিহার বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাঙামাটি শহরের অদূরেই অবস্থিত। ১৯৭৭ সালে বনভান্তে লংগদু এলাকা থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য রাঙামাটি আসেন। বনভান্তে এবং তার শিষ্যদের বসবাসের জন্য ভক্তকূল এই বিহারটি নির্মাণ করে দেন। চাকমা রাজা দেবাশিষ রায়ের তত্ত্বাবধানে রাজবন বিহার রক্ষণাবেক্ষনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। প্রতিবছর পূর্ণিমা তিথিতে রাজবন বিহারে বৌদ্ধ ভিক্ষুদের কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজবন বিহার বাংলাদেশের অন্যতম বৌদ্ধ তীর্থ স্থান।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
সাজেক বা সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটনস্থল। এটি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু উপজেলা, পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অবস্থিত।
এই সাজেক উপত্যকায় রয়েছে দুটি পাড়া - রুইলুই এবং কংলাক। ১৮৮০ সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া ১,৭২০ ফুট উচ্চতায় অবস্থিত। আর কংলাক পাড়া ১,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত। সাজেক "রাঙামাটির ছাদ" নামেও পরিচিত।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
২০১ গম্বুজ মসজিদ হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত একটি মসজিদ। এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃত। মসজিদটির নকশা করা হয়েছে ২০১টি গম্বুজ ও ৯টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে। মসজিদটি নির্মাণাধীন রয়েছে।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
খড়মপুর মাজার শরীফ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খড়মপুরে অবস্থিত একটি মাজার শরীফ। মাজারটি ২৬০ একর জমির উপরে অবস্থিত।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
ঋজুক জলপ্রপাত বা ঋজুক ঝর্ণা বাংলাদেশের বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
আমিয়াখুম বাংলাদেশের একটি জলপ্রপাত। মারমা ভাষায় খুম মানে হল জলপ্রপাত। পাহাড়ী সাঙ্গু নদী তার বয়ে চলার পথে অজস্রে স্থানে ছোট ছোট জলপ্রাপাতের সৃষ্টি করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমিয়াখুম। খুম মানে হচ্ছে যেখানে পানি কখনো একেবারে শুকায় না। ঝর্নার পানি শুকাবে কিন্তু খুমের নয়।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
চিম্বুক পাহাড় বা চিম্বুক হিল বা কালা পাহাড় বাংলাদেশের চট্টগ্রামের বান্দরবান জেলায় অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এবং ঐতিহাসিক স্থান। এটি গড় সমুদ্র পৃষ্ট হতে প্রায় ২৫০০ ফুট উঁচু। এটি বাংলাদেশের পাহাড়ী সৌন্দর্যের রানী এবং বাংলার দার্জিলিং নামেও বহুল পরিচিত।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
তাজিংডং বা বিজয় হলো বাংলাদেশের সরকারিভাবে স্বীকৃত সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং একটি পর্যটনস্থল। মার্কিন ও সোভিয়েত সামরিক মানচিত্রে তাজিংডং পর্বতকে লুংফে তং বলা হয়েছে। এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বান্দরবান জেলার থানচি উপজেলায় সাইচল পর্বতসারিতে অবস্থিত। সরকারি হিসাবে তাজিংডং পর্বতের উচ্চতা ১,২৮০ মিটার (৪,২০০ ফুট) হলেও এর প্রকৃত উচ্চতা নিয়ে মতভেদ রয়েছে। বর্তমানে বেসরকারিভাবে সাকা হাফংকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দাবি করা হয়। তবে এটি এখনও সরকারিভাবে স্বীকৃত নয়। বাংলাদেশে পর্যটন ও ট্রেকিংয়ের জন্য তাজিংডং একটি জনপ্রিয় স্থান হিসেবে বিবেচিত হয়। মূলত পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পরে তাজিংডংয়ে পর্যটক ও পর্বতারোহীদের যাতায়াত বৃদ্ধি পেতে থাকে। তবে পর্যাপ্ত ও টেকসই পর্যটন পরিকল্পনার অভাব এবং মানবসৃষ্ট কারণে এই পাহাড়ের প্রকৃতি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে যাতায়াত ব্যবস্থা উন্নত হলেও, জাতীয় পর্যায়ে রাজনৈতিক অস্থিরতা এবং পার্বত্য চট্টগ্রাম সংঘাতের কারণে বিদ্যমান বিধিনিষেধ তাজিংডংয়ের পর্যটনকে প্রভাবিত করছে।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
কেওক্রাডং বা কেওকাড়াডং হলো বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা বান্দরবানে অবস্থিত একটি পর্বতশৃঙ্গ। এটি বাংলাদেশের সরকারিভাবে স্বীকৃত দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর প্রকৃত উচ্চতা প্রায় ৯৮৬ মিটার (৩,২৩৫ ফুট) হলেও, সরকারিভাবে স্বীকৃত উচ্চতা ১,২৩০ মিটার (৪,০৪০ ফুট)। এক সময় কেওক্রাডংকে পার্বত্য চট্টগ্রাম এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তান ও বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে গণ্য করা হতো। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পরে পরিচালিত জরিপে কেওক্রাডংয়ের স্থলে তাজিংডংকে সরকারিভাবে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতের স্বীকৃতি দেওয়া হয়। তবে বেসরকারি জরিপে তাজিংডংয়ের প্রকৃত উচ্চতা কেওক্রাডংয়ের চেয়ে কম বলে জানা যায়। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে কেওক্রাডংয়ের চেয়েও উঁচু পর্বতশৃঙ্গ আবিষ্কৃত হলেও, এটিকে বাংলাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। তবে এখনও সরকারিভাবে তাজিংডং বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং কেওক্রাডং দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে স্বীকৃত।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
চাঁদপুর বেলগাঁও চা বাগান হলো বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের পাহাড়ী এলাকার প্রায় ৩৪৭২.৫৩ একর জায়গা জুড়ে বেলগাঁও চা বাগানটি অবস্থিত।
খৈয়াছড়া চা বাগান, ক্লিফটন চা বাগান ও কর্ণফুলী চা বাগানের পরেই মানের দিক থেকে এখানের উৎপাদিত চায়ের যেমন রয়েছে পুষ্টিগুণ, তেমনি এ বাগানের উৎপাদিত চায়ের কদর রয়েছে দেশজুড়ে।
এখানে প্রায় ৭০০ একর জায়গায় চা পাতা উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয়ের কাজ চলে। বর্তমানে ৭০০ নারী-পুরুষ শ্রমিক চা পাতা সংগ্রহ থেকে শুরু করে বাজারজাতকরণের কাজে জড়িত।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কোতোয়ালী থানার অধীনে টাইগার পাস সংলগ্ন পাহাড়ী এলাকায় অবস্থিত। এটি বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চলীয়) মহাব্যবস্থাপকের নিয়ন্ত্রণ কার্যালয়। ১৮৭২ সালে সম্পূর্ণ হওয়া ভবনটি, বন্দর নগরীর প্রাচীনতম ভবন। এর পূর্বদিকে, সিআরবি সড়ক জুড়ে রয়েছে রেলওয়ে হাসপাতাল যা ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করা হয়। এখানে একটি ৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাবনা ছিল এবং বর্তমানে যা ২৫০ শয্যায় উন্নীত হয়েছে। সিআরবি পার্শ্ববর্তী স্থানে রেল কর্মকর্তাদের জন্য একটি আবাসিক এলাকাও গড়ে উঠেছে। সিআরবি পাহাড়ে রয়েছে হাতির বাংলো। এছাড়াও কেন্দ্রের দিকে রয়েছে শিরীষতলা নামে একটি প্রশস্ত মাঠ, যেখানে প্রতিবছর পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন ইত্যাদি ঐতিহ্যগত উৎসব আয়োজিত হয়ে থাকে।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.
মহামায়া হ্রদ বা মহামায়া লেক চট্টগ্রামের মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ। এর আয়তন প্রায় ১১ বর্গ কিলোমিটার। ২০০৭-২০০৮ সালে প্রকল্পটির কাজ শুরু করা হয় এবং ২০০৯ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এই হ্রদটি তৈরি করতে ৩৩৬০ হেক্টর জমি ব্যবহার করা হয় এবং এর পেছনে প্রায় ২৩ কোটি টাকা ব্যয় করা হয়। ২০১০ সালের ২৯ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের উদ্বোধন করেন। কাপ্তাই হ্রদের পর এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হ্রদ।
Community contributor: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. Community review is not proof of historical accuracy, business identity or purchase protection.