বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্ক, সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি ইকোপার্ক। চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে ১৯৯৮ সালে এই বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক প্রতিষ্ঠিত হয়। ৮০৮.০০ হেক্টর জমি নিয়ে এই বন্যপ্রাণ অভয়ারণ্যটি গঠিত। ১৯৯৬ একরের পার্কটি দুই অংশে বিভক্ত। ১,০০০ একর জায়গায় বোটানিক্যাল গার্ডেন ও ৯৯৬ একরজায়গা জুড়ে ইকোপার্ক এলাকা। জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণীর অভয়ারণ্য এবং পর্যটকদের বিনোদনের জন্য বন বিভাগের প্রচেষ্টায় গড়ে ওঠা পার্কটিতে রয়েছে বিরল প্রজাতির গাছপালা, হাজারো রকমের নজরকাড়া ফুলের গাছ, কৃত্রিম লেক ও নানা প্রজাতির জীববৈচিত্র্য। রয়েছে সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণা সহ ঝিরিপথের ছোট-বড় বেশ কয়েকটি ঝর্ণা, পিকনিক স্পট, বিশ্রামের ছাউনি।
বায়েজিদ বোস্তামীর মাজার চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের উপরে অবস্থিত। ইরানের বিখ্যাত সুফি বায়েজিদ বোস্তামীর নামে গড়ে উঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশী বিদেশী পর্যটকদের জন্যও একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। বেশ কিছু মানুষের ধারণা যে এখানেই বায়েজিদ বোস্তামীর কবর অবস্থিত এবং তাঁরা এই বিশ্বাস থেকেই তার কবর জিয়ারত করতে যান। কিন্তু আসলে তা সত্য নয়। তাঁর কবর ইরানে অবস্থিত।
হযরত বায়জিদ বোস্তামি (রহঃ) এর আসল মাজার বা কবর হলো ইরানের সেমনন প্রদেশের বোস্তাম শহরে।
বাঁশখালী ইকোপার্ক বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাশঁখালী উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক ইকোপার্ক। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত উঁচু-নিচু পাহাড়, লেকের স্বচ্ছ পানি, বনাঞ্চল ও বঙ্গোপসাগরের বিস্তৃত তটরেখা নিয়ে গঠিত হয়েছে ইকোপার্কটি।
বদর আউলিয়ার দরগাহ চট্টগ্রাম শহরের সবচেয়ে প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। এটি নগরীর বকশির হাট এলাকার বদরপাতি রোডে অবস্থিত। বদর পীরের নামানুসারে স্থাপনাটির নামকরণ করা হয়। চট্টগ্রামে ইসলাম প্রচারক প্রথম সুফি সাধক হিসাবে বদর শাহই পরিচিত। প্রচলিত জনশ্রুতি থেকে জানা যায় , পীর বদর যখন চট্টগ্রামে আস্তানা গড়েন তখন চট্টগ্রামে জিন-পরীদের বাসস্থান ছিল।তাদের অত্যাচারে মানুষের জীবন যাপন দুরূহ হয়ে উঠেছিল। এমনি সময়ে একদিন পীর বদর সমুদ্রপথে চট্টগ্রাম অবতরণ করেন। তিনি চট্টগ্রামবাসীদেরকে জিন -পরীদের দৌরাত্ম্য থেকে মুক্তি দেন।এ কিংবদন্তির পেছনে যেটুকু সত্য নিহিত রয়েছে তা হচ্ছে এই যে,চট্টগ্রাম তৎকালে মগ-দস্যুদের কেন্দ্রস্থল ছিল এবং বাংলার প্রথম স্বাধীন সুলতান মোবারক শাহের আমলে (১৩৩৮-১৩৫০ খৃ.)তার সেনাপতি কদল খান গাজীর সহায়তায় শাহ বদরুদ্দীন আল্লামা ওরফে বদর পীর ও তাঁর সহচরগণ মগদেরকে পরাজিত ও বিতাড়িত করে চট্টগ্রামে মুসলিম শাসনের সূচনা করেন । চট্টগ্রামে তিনি বিভিন্ন নামে পরিচিত যেমন- বদর আলম, বদর মোকাম, বদর পীর, বদর শাহ, বদর আউলিয়া প্রভৃতি। তার আগমন নিয়ে বিভিন্ন জনশ্রুতি প্রচলিত আছে। বদর পীরের চাটির কথা চট্টগ্রামে আজো কিংবদন্তি; কেউ কেউ মনে করেন, বদর শাহের চাটি থেকে চাটিগ্রাম হয়ে চট্টগ্রাম নামের উৎপত্তি।
চট্টগ্রাম মুসলমানদের রাজ্যভূক্ত হওয়ার আগে অর্থাৎ ফখরুদ্দিন মোবারক শাহ চট্টগ্রাম জয় করার আগেই ইসলাম প্রচারের জন্য সুদূর আরব থেকে হযরত বদর শাহ এখানে আসেন। বলা হয়, পাথরের বুকে চেপে সাগর পাড়ি দিয়ে চট্টগ্রামে পৌঁছেন তিনি। চট্টগ্রামের মানববর্জিত পরিবেশে তিনি দৈত্যদানবের কাছ থেকে এবাদত করার জন্য এক চাটি পরিমাণ জায়গা চেয়ে নেন। চাটির আলো ও আজানের ধ্বনির বিস্তারে দৈত্য-দানবরা পালিয়ে যায়। এ ঐতিহ্যবাহী চাটি হতে চট্টগ্রামের নামকরণ বলে ব্যাপক জনশ্রতি আছে। আউলিয়া বদর শাহই প্রথম চট্টগ্রামে চেরাগ জেলে গোড়াপত্তন করেন এ শহরের। আর এই ঐতিহাসিক স্মৃতি বহন করছে মোমিন রোডস্থ 'চেরাগী পাহাড়'। অনেকে মনে করেন, ১৪৪০ সালে মৃত্যুমুখে পতিত হওয়া বিহারের ছোট দরগাহে শায়িত পীর বদর উদ্দীন বদর-ই-আলম আর বন্দরনগরীর বদরপাতি পীর একই ব্যক্তি। কিন্তু অনেকেই এর সাথে দ্বিমত পোষণ করেন।।
বদরশাহ মানুষের গানের মধ্য দিয়েও বেঁচে আছেন, তার প্রমাণ- মাঝিদের বিখ্যাত উদ্দীপনামূলক গান-"বদর বদর বদর বদর হেঁইয়ো--বদর বদর বদর বদর হেঁইয়ো"। চট্টগ্রামে পীর বদরের আস্তানা প্রায় সাড়ে ছয়শো বছরের স্মৃতি বহন করছে। পীর বদরের সমাধি ভবনটি সুলতানি আমলে তৈরী করা হয়েছে বলে ধারণা করা হয়।
ডিসি হিল বা ডিসির পাহাড় চট্টগ্রাম শহরে অবস্থিত অন্যতম নান্দনিক স্থান যার বর্তমান আনুষ্ঠানিক নাম নজরুল চত্বর। এই পাহাড়ের শীর্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের (ডিসি) সরকারী বাসভবন অবস্থিত। পাহাড়টির চারিদিকে অনেক সুউচ্চ গাছ রয়েছে। একসময় এই স্থানটিকে পার্ক হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত হলেও পরবর্তীকালে একে আর পার্ক করা হয় নি। প্রতি বছর বাংলা নববর্ষে এখানে বাঙালির জাতীয় উৎসব পহেলা বৈশাখ উদ্যাপন করার মধ্য দিয়ে ডিসি হিল ঐতিহাসিক গুরত্ব ধারণ করেছে। এছাড়াও এখানে জাতীয় এবং সাংস্কৃতিক দিবসসমূহ পালন, মঞ্চনাটক, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। এছাড়া প্রতিদিন সকালে এবং বিকালে শত শত নারী-পুরুষ এখানে হাঁটাহাঁটি বা শরীরচর্চার জন্য সমবেত হন।
জাতি-তাত্ত্বিক জাদুঘর বাংলাদেশের চট্টগ্রাম শহরের আগ্রাবাদে অবস্থিত দেশের একমাত্র জাতি-তাত্ত্বিক জাদুঘর। এটি মূলত বাংলাদেশের বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর দৈনন্দিন জীবনপ্রণালী, এবং পারষ্পরিক বোঝাপড়া ও সহকর্মী-অনুভূতি লালনের জন্য প্রতিষ্ঠিত। জাদুঘরে বাংলাদেশের উপজাতি গোষ্ঠীর ইতিহাস সমন্বিত উপকরণের প্রদর্শন করা হয়েছে।
এশিয়া মহাদেশের দুইটি জাতি-তাত্ত্বিক জাদুঘরের মধ্য চট্টগ্রামের জাতি-তাত্ত্বিক জাদুঘর অন্যতম, অন্যটি রয়েছে জাপানে। এটি গবেষণাকাজেও ব্যবহৃত হয়ে থাকে। ২০১৫ সালের হিসেবে, জাদুঘর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রতিদিন দেশি-বিদেশি গবেষকসহ ২০০-৩০০ জন দর্শনার্থী জাদুঘর পরিদর্শন করেন।
চট্টগ্রাম বৌদ্ধ বিহার চট্টগ্রামের নন্দনকাননে অবস্থান। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত "অনাথ বাজার বৌদ্ধ বিহার"র সম্প্রসারিত স্থায়ী ভূমি হিসেবে ১৮৯৭ সালে খ্রিষ্টাব্দে এই বিহার প্রতিষ্ঠিত হয়। এই বিহার বাংলাদেশের বৌদ্ধদের অন্যতম পূণ্যস্থান হিসাবে বিবেচিত হয়।
চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত চিড়িয়াখানা। এটি শহর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তর-পূর্বদিকে পাহাড়তলী ইউএসটিসি মেডিকেল কলেজের বিপরীত পাহাড়ের পাদদেশে ১০.২ একর ভূমির উপর অবস্থিত।
চট্টগ্রাম কোর্ট বিল্ডিং বা চট্টগ্রাম আদালত ভবন চট্টগ্রাম শহরের পরীর পাহাড়ে অবস্থিত চট্টগ্রামের আদালত ভবন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৭৩ সালে চট্টগ্রামকে পৃথক প্রশাসনিক অঞ্চল ঘোষণা করে। এসময় প্রশাসনিক কাজের জন্য এই দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়। এর আয়তন ১,৫৩,০০০ বর্গফুট ও কক্ষ সংখ্যা শতাধিক। ভবনটিতে বর্তমানে ৭৬টি আদালত রয়েছে।
এখান থেকে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আদালতের কার্যাবলী পরিচালিত হয়। এছাড়া জেলা ট্রেজারি এখানে অবস্থিত।
বর্তমানে পুরাতন ভবনে কার্যক্রমের স্থান সংকুলান না হওয়ায় পুরাতন ভবনের পাশে নতুন নির্মিত হয়েছে।
নবাব অলী বেগ খাঁ জামে মসজিদ (অলি খাঁ মসজিদ নামে অধিক পরিচিত) বাংলাদেশের চট্টগ্রাম শহরে অবস্থিত একটি মসজিদ। ১৮শ শতকে নির্মিত এই মসজিদটি চট্টগ্রাম মহানগরের চকবাজার এলাকায় অবস্থিত। তবে মসজিদ এলাকাটি মসজিদটির নাম অনুসারে অলি খাঁ মোড় নামে পরিচিত। চকবাজার গুলজার মোড় থেকে মাত্র ১০০ গজ উত্তর দিকেই মসজিদটির অবস্থান। চট্টগ্রামের মোগল ফৌজদার ওয়ালী বেগ খান ১৭১৩ হতে ১৭১৬ খ্রিষ্টাব্দের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেন। অলী খান চকবাজারের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য বেশ কিছু জমিও দান করেন।
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ হলো বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ। চট্টগ্রাম বিজয়ের স্মৃতি সংরক্ষণ করার লক্ষ্যে সম্রাট আরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁ ১৬৬৭ খ্রিষ্টাব্দে মসজিদটি নির্মাণ করেন।
ম্যাজিক প্যারাডাইস পার্ক বাংলাদেশ কুমিল্লা জেলার লালমাই উপজেলা কোটবাড়ি সালমানপুরে এলাকায় অবস্থিত একটি বিনোদন কেন্দ্র। এই পার্কটি ২০টির বেশি অধিক রাইড, ডাইনোসর পার্ক, পিকনিক স্পট সহ বাংলাদেশর সুন্দর এমিউজমেন্ট পার্ক।
লালমাই পাহাড় বাংলাদেশের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় অবস্থিত একটি বিচ্ছিন্ন পর্বতশ্রেণী। প্রায় পঁচিশ লক্ষ বছর আগে প্লাইস্টোসিন যুগে এই পাহাড় গঠিত হয়েছিল বলে অনুমান করা হয়। সে হিসেবে এটি বাংলাদেশের বরেন্দ্রভূমি এবং মধুপুর ও ভাওয়াল গড়ের সমকালীন। লালমাই পাহাড় এর দৈর্ঘ্য ৮ কিলোমিটার এবং এর সবচেয়ে চওড়া অংশ ৪.৮ কিলোমিটার। এটির সর্বোচ্চ উচ্চতা ৪৬ মিটার। পাহাড়টির উত্তর অংশ ময়নামতি পাহাড় এবং দক্ষিণ অংশ লালমাই পাহাড় নামে পরিচিত।
আমঝুপি নীলকুঠি মেহেরপুর জেলায় অবস্থিত তৎকালীন ইংরেজ নীলকুঠি ও বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি মেহেরপুর জেলা থেকে ৬ কিলোমিটার পূর্বে আমঝুপি নামক গ্রামে অবস্থিত। এর পাশেই রয়েছে কাজলা নদী।
দুবলার চর বাংলাদেশ অংশের সুন্দরবনের দক্ষিণে, কটকার দক্ষিণ-পশ্চিমে এবং হিরণ পয়েন্টের দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি দ্বীপ যা চর নামে হিন্দুধর্মের পূণ্যস্নান, রাসমেলা এবং হরিণের জন্য বহুল পরিচিত। কুঙ্গা ও মরা পশুর নদের মাঝে এটি একটি বিচ্ছিন্ন চর। এই চরের মোট আয়তন ৮১ বর্গমাইল। আলোরকোল, হলদিখালি, কবরখালি, মাঝেরকিল্লা, অফিসকিল্লা, নারকেলবাড়িয়া, ছোট আমবাড়িয় এবং মেহের আলির চর নিয়ে দুবলার চর গঠিত। দুবলার চরে শুধু মাত্র টেলিটক এর নেটওয়ার্ক রয়েছে।
শহীদ হাদিস পার্ক বাংলাদেশের খুলনা জেলা সদরের প্রাণকেন্দ্রে, পি সি রায় (প্রফুল্ল চন্দ্র রায়) রোডে বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার পশ্চিম পার্শ্বে অবস্থিত একটি পার্ক। ১৮৮৪ সালে খুলনা পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পরে শহরবাসীর বিনোদনের জন্য পৌরসভা কর্তৃপক্ষ ‘খুলনা মিউনিসিপ্যাল পার্ক’ নামে প্রতিষ্ঠা করে। ১৯০৫ সালে দেশ ভাগের ঘোষণার পরে মহাত্মা গান্ধী খুলনা এসে এই পার্কে ভাষণ দেন এবং তার সম্মানার্থে পার্কের নাম পরিবর্তন করে গান্ধী পার্ক রাখা হয়। স্বাধীনতার পর ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানের সময় আইয়ুব বিরোধী মিছিলে পুলিশ গুলিতে নিহত শেখ হাদিসুর রহমান বাবুর নামে নামকরণ করা হয়। শহীদ হাদিস পার্কে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নতুন শহীদ মিনার তৈরি করা হয়েছে।
দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি স্থান, যা খুলনা শহরের দক্ষিণডিহিতে অবস্থিত। খুলনা শহর থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত ফুলতলা উপজেলার তিন কিলোমিটার উত্তর পশ্চিমে দক্ষিণডিহি অবস্থিত। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। কলকাতার জোড়া সাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের সঙ্গে দক্ষিণ ডিহির সম্পর্ক নিবিড়। রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা সুন্দরী দেবী জন্ম গ্রহণ করে ছিলেন এই দক্ষিণডিহি গ্রামে। রবীন্দ্রনাথের কাকী ত্রিপুরা সুন্দরী দেবী এই গ্রামেরই মেয়ে। রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী দক্ষিণ ডিহির -ই মেয়ে। তার ভালো নাম ভবতারিণী, বিবাহের পর তার নাম রাখা হয় মৃণালিনী দেবী। ১৮৮২ পুজার ছুটির সময় জ্ঞানদানন্দিনী দেবী উৎসাহী হয়ে বাস্তভিটা দেখবার অযুহাতে যশোরের নরেন্দ্রপুর যান। উদ্দেশ্য কাছাকাছি পীরালী পরিবারের মধ্য হতে বধু সংগ্রহ জ্ঞানদানন্দিনীর সঙ্গে কাদম্বী দেবী, বালিকা ইন্দ্রানি, বালক সুরেন্দ্র নাথ ও রবীন্দ্রনাথ আসেন পুরাতন ভিটা দেখতে সে সময় ফুলতলা গ্রামের বিনিমাধব রায় চৌধূরীর কন্যা ভবতারিনীকে তারা দেখেন। যৌবনে কবি কয়েক বার তার মায়ের সঙ্গে দক্ষিণডিহি গ্রামের মামা বাড়িতে এসেছিলেন। এখানে কবিগুরু ও কবিপত্নীর আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। ২৫শে বৈশাখ ও ২২শে শ্রাবণে এখানে নানা আয়োজনে রবীন্দ্রজয়ন্তী ও কবিপ্রয়াণ দিবস পালন করা হয়।
খুলনা বিভাগীয় জাদুঘর খুলনা জেলার শিববাড়ী ট্রাফিক মোড়ের জিয়া পাবলিক হলের পাশে অবস্থিত একটি জাদুঘর। খুলনা বিভাগীয় জাদুঘর ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। জাতীয় জাদুঘরের আওতায় ও প্রত্নতত্ত অধিদপ্তরের তত্তাবধানে জাদুঘরটি পরিচালিত। আয়তনের দিক থেকে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম জাদুঘর। দেশের বিভিন্ন স্থানে প্রাপ্ত নানান প্রত্নতাত্তিক নিদর্শন বিশেষ করে ঝিনাইদহের বারবাজার, যশোরের ভরত ভায়ানা এবং বাগেরহাটের খানজাহান আলী সমাধিসৌধ খননের ফলে প্রাপ্ত নানান দুর্লভ নিদর্শন প্রদর্শিত হচ্ছে এ জাদুঘরে।
Rema-Kalenga Wildlife Sanctuary is a protected forest and wildlife sanctuary in Bangladesh. This is a dry and evergreen forest . It is located in the Chunarughat of Habiganj district. Rema-Kalenga Wildlife Sanctuary was established in 1982 and later expanded in 1996. Currently the wildlife sanctuary expands on an area of 1795.54 hectares as of 2009. This is one of the natural forests in Bangladesh that are still in good condition. However, indiscriminate theft of trees and deforestation pose threats to the sanctuary.
Dulahazara Safari Park Cox's Bazar was developed on an undulating landscape of around 2,224 acres (9.00 km2) of area at Chakaria Upazila in Cox's Bazar District, Bangladesh, some 107 km away from the port city, Chittagong, with an objective to create facilities for eco-tourism, research work and entertainment as well as from conserving wild animals in a natural environment.
Dulahazara Safari Park is home to at least 4,000 animals of 165 species. After the new government took over in January 2007, joint forces rescued many of these new residents of the park during their drives at houses and establishments owned by graft suspects. Many individuals also donated some of the animals to the park during this period. The seized and donated animals recently sent to the park include ninety spotted deer, forty two barking deer, three sambar deer, one freshwater crocodile, one saltwater crocodile, nine black bears, four pythons, seventeen peacocks, nineteen Turkish pheasants and two emus.
Another source of animals is the Dhaka Zoo. The animal population in Dhaka zoo has increased over the years due to their breeding, and the Dhaka zoo donated a number of lions and tigers to the Dulahazara Safari Park.
Dulahazara Safari park Cox's Bazar..jpg|thumb Dulahazara Safari Park) Main Gate, Cox's Bazar
The park itself protects a large number of wild elephants which are native to the area. In the safari park there are domesticated elephants which are available for a ride. Other animal attractions include lions, Bengal tigers, crocodiles, bears, spotted deer and many types of birds and monkeys.
Since the park was opened to the public, it has been drawing a huge crowd all year round — 6,000 visitors daily during peak season (November to March) and 2,000 visitors daily during off season (April to October).
জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রাম শহরে অবস্থিত একটি জাদুঘর। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর স্মৃতি রক্ষার্থে বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে। ১৯১৩ সালে তৎকালীন ব্রিটিশ সরকার এই ভবনটি নির্মাণ করে। পূর্বে এটি চট্টগ্রাম সার্কিট হাউস হিসেবে ব্যবহৃত হতো।
ভাটপাড়া নীলকুঠি বাংলাদেশের মেহেরপুরে অবস্থিত একটি নীলকুঠি। ব্রিটিশ শাসনামলে এদেশে নীল চাষ পরিচালনার জন্য ইংরেজরা বিভিন্ন স্থানে কুঠি গড়ে তোলে যা নীলকুঠি নামে পরিচিত।
The Liberation War Museum (Bengali: মুক্তিযুদ্ধ জাদুঘর, romanized: Muktijuddho Jadughôr) is a museum at Agargaon in Dhaka, the capital of Bangladesh, which commemorates the Bangladesh Liberation War that led to the independence of Bangladesh from Pakistan.