Local Business Hub BD

পর্যটন · বাংলাদেশজুড়ে স্থান আবিষ্কার করুন

বাংলাদেশজুড়ে স্বাধীনভাবে পর্যালোচিত স্থান, ছবি, ইতিহাস ও দর্শনার্থীদের তথ্য দেখুন।

63টি অনুমোদিত স্থান. ফিচার করা স্থান সম্পাদকীয়ভাবে নির্বাচিত; এগুলো ব্যবহারকারীদের কার্যক্রমভিত্তিক জনপ্রিয় তালিকা থেকে আলাদা।

ফয়'স লেক

পর্যটন · চট্টগ্রাম

Foy's Lake is a man-made lake in Chittagong, Bangladesh. It was created in 1924 by constructing a dam across the stream that came down from the hills in the northern part of Chittagong. The purpose of creating an artificial lake was to provide water to the residents of the railway colony. It was named after Mr. Foy, a Railway engineer, believed to materialize said project. Pahartali was essentially a railway town containing a workshop, yard, and shed. Presently, a carriage workshop, diesel workshop, loco shed, laboratory, stores, electric workshop, and school (established in 1924) are located here. A good number of railway employees reside in the nearby colony. The area belongs to Railway. However, an amusement park, managed by the Concord Group, is located here.

কমিউনিটির অবদানকারী: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. কমিউনিটি পর্যালোচনা ইতিহাসের নির্ভুলতা, ব্যবসার পরিচয় বা ক্রয় সুরক্ষার প্রমাণ নয়।

পদ্মা সেতু

পর্যটন · শরীয়তপুর

পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। তাছাড়াও এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রায় ২১ টি জেলার সাথে রাজধানী ঢাকাকে যুক্ত করেছে। এ সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। এই দিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহণ করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয়। পদ্মা সেতুটি বাংলাদেশ সম্পূর্ণ নিজের অর্থে তৈরি করেছে। পদ্মা সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। দুই স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি ৪১টি স্প্যান নিয়ে গঠিত, প্রতিটি স্প্যান লম্বায় ১৫০.১২ মিটার (৪৯২.৫ ফুট) এবং চওড়ায় ২২.৫ মিটার (৭৪ ফুট)। সেতুটির মোট দৈর্ঘ্য ৬.১৫ কিমি (৩.৮২ মাইল)। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু, স্প্যান সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে গঙ্গা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এবং ১২৮ মিটার (৪২০ ফুট) গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু।

কমিউনিটির অবদানকারী: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. কমিউনিটি পর্যালোচনা ইতিহাসের নির্ভুলতা, ব্যবসার পরিচয় বা ক্রয় সুরক্ষার প্রমাণ নয়।

জাফলং

পর্যটন · সিলেট

Jaflong is a hill station and tourist destination in the Division of Sylhet, Bangladesh. It is located in Gowainghat Upazila of Sylhet District and is situated at the border between Bangladesh and the Indian state of Meghalaya, overshadowed by subtropical mountains and rainforests. It is known for its stone collections and is home of the Khasi tribe.

কমিউনিটির অবদানকারী: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. কমিউনিটি পর্যালোচনা ইতিহাসের নির্ভুলতা, ব্যবসার পরিচয় বা ক্রয় সুরক্ষার প্রমাণ নয়।

শৈলকুপা শাহী মসজিদ

পর্যটন · ঝিনাইদহ

শৈলকুপা শাহী মসজিদ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় কুমার নদের তীরে অবস্থিত একটি মুঘল আমলর শাহী মসজিদ। দক্ষিণবঙ্গে সুলতানি আমলের স্থাপত্যকীর্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন। এ মসজিদটি নাসিরউদ্দিন বুগরা খানের শাসনামলে নির্মিত হয়েছিল।

কমিউনিটির অবদানকারী: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. কমিউনিটি পর্যালোচনা ইতিহাসের নির্ভুলতা, ব্যবসার পরিচয় বা ক্রয় সুরক্ষার প্রমাণ নয়।

কুল্লাপাথর শহীদ স্মৃতিসৌধ

পর্যটন · ব্রাহ্মণবাড়িয়া

কুল্লাপাথর শহীদ স্মৃতিসৌধ বা শুধু কুল্লাপাথর বা কোল্লাপাথর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের একটি সমাধিস্থল। একটি ছোট টিলার উপরে এই সমাধিস্থল অবস্থিত। কসবা বাংলাদেশের একটি সীমান্তবর্তী উপজেলা যা মুক্তিযুদ্ধের সময় ২ নম্বর সেক্টরের আওতায় ছিল এবং এর পাশের ভারতের আগরতলা, যেখানে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করা হয়েছিল। প্রশিক্ষণ ক্যাম্প থাকার কারণে এ অঞ্চলটি পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম লক্ষে পরিণত হয়েছিল ফলে অন্যান্য অঞ্চলের চেয়ে এ এলাকায় বেশি যুদ্ধ সংগঠিত হয় এবং বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা শাহাদাতবরণ করেন। এখানে দুজন বীরবিক্রম, একজন বীরউত্তম, দুজন বীরপ্রতীক সহ মোট ৪৮ জন শহীদ মুক্তিযোদ্ধার সমাধি রয়েছে। এখানকার প্রতিটি কবরের উপরেই লেখা রয়েছে মুক্তিযোদ্ধার নাম এবং ঠিকানা। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা আবদুল করিম এবং তার আত্নীয়রা মিলে তার পৈতৃক ভিটায় মুক্তিযোদ্ধাদের লাশ সংগ্রহ করে দাফন করেন। ১৯৭২ সালে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা প্রশাসক ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সহযোগীতায় এ স্থানটি সংরক্ষণ করা হয়। এছাড়াও রেস্ট হাউস, তোরণ এবং পুকুরের পাঁকা ঘাট নির্মাণ করা হয়।

কমিউনিটির অবদানকারী: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. কমিউনিটি পর্যালোচনা ইতিহাসের নির্ভুলতা, ব্যবসার পরিচয় বা ক্রয় সুরক্ষার প্রমাণ নয়।

মাদারীপুর মিউজিয়াম

পর্যটন · মাদারীপুর

মাদারীপুর মিউজিয়াম বাংলাদেশের মাদারীপুর জেলায় অবস্থিত একটি জাদুঘর। জাদুঘরটি জেলা প্রশাসন, মাদারীপুর কর্তৃক ৩১ মার্চ ২০২৩ সালে তারিখে প্রতিষ্ঠিত হয়। এটি মাদারীপুর জেলার সর্বপ্রথম জাদুঘর। জাদুঘরটি শহরের শকুনী হ্রদের উত্তরপাড়ে অবস্থিত। জেলা প্রশাসনের মালিকানাধীন ট্রেজারি ভবনকে জাদুঘরে রুপান্তর করে জাদুঘরটি চালু করা হয়েছে।

কমিউনিটির অবদানকারী: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. কমিউনিটি পর্যালোচনা ইতিহাসের নির্ভুলতা, ব্যবসার পরিচয় বা ক্রয় সুরক্ষার প্রমাণ নয়।

খাঁনবাড়ী মসজিদ কমপ্লেক্স

পর্যটন · ঝালকাঠি

খাঁনবাড়ী মসজিদ কমপ্লেক্স তিনটি এককক্ষের পৃথক প্রাচীন জামে মসজিদ। একই স্থাপত্য নকশায় তৈরী পাশাপাশি স্থাপিত, মসজিদগুলি রাজাপুর উপজেলা সদর থেকে আড়াই কিলোমিটার দূরে পূর্ব আংগারিয়া গ্রামে, স্থানীয় আসমত আলী খাঁনের বাড়ির সামনে অবস্থিত। স্থাপনাটি বাংলাদেশ প্রত্নতাত্বিক অধিদপ্তরে খাঁনবাড়ী পুরাতন জামে মসজিদ কমপ্লেক্স নামে তালিকাভূক্ত সংরক্ষিত পুরাকীর্তি।

কমিউনিটির অবদানকারী: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. কমিউনিটি পর্যালোচনা ইতিহাসের নির্ভুলতা, ব্যবসার পরিচয় বা ক্রয় সুরক্ষার প্রমাণ নয়।

বিবিচিনি শাহী মসজিদ

পর্যটন · বরগুনা

বিবিচিনি শাহী মসজিদ বরিশাল বিভাগের বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবি চিনি গ্রামে অবস্থিত। এটি বাংলাদেশের ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে অন্যতম মসজিদ।

কমিউনিটির অবদানকারী: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. কমিউনিটি পর্যালোচনা ইতিহাসের নির্ভুলতা, ব্যবসার পরিচয় বা ক্রয় সুরক্ষার প্রমাণ নয়।

গজনী অবকাশ কেন্দ্র

পর্যটন · শেরপুর

গজনী অবকাশ কেন্দ্র বাংলাদেশের শেরপুর জেলা শহরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত। এর উত্তরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য। গজনী অবকাশ কেন্দ্রটি প্রায় ৯০ একর এলাকা জুড়ে বিস্তৃত। শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ১৯৯৩ সালে এটি নির্মিত হয়। এটি বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের প্রধান এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়।[১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ জুলাই ২০২০ তারিখে

কমিউনিটির অবদানকারী: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. কমিউনিটি পর্যালোচনা ইতিহাসের নির্ভুলতা, ব্যবসার পরিচয় বা ক্রয় সুরক্ষার প্রমাণ নয়।

কোটেশ্বর শিব মন্দির

পর্যটন · কুড়িগ্রাম

কোটেশ্বর শিব মন্দির বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির। এই মন্দিরটির প্রধান বিগ্রহ দেবতা শিব। দেবীর নাম "ভ্রামরী দেবী" ও ভৈরব এর নাম "অম্বর ভৈরব"। এটি কোটেশ্বর শিব দুর্গা মন্দির নামেও পরিচিত।

কমিউনিটির অবদানকারী: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. কমিউনিটি পর্যালোচনা ইতিহাসের নির্ভুলতা, ব্যবসার পরিচয় বা ক্রয় সুরক্ষার প্রমাণ নয়।

পাথর জাদুঘর

পর্যটন · পঞ্চগড়

পাথর জাদুঘর বাংলাদেশের পঞ্চগড় জেলার পঞ্চগড় সরকারি মহিলা কলেজ চত্ত্বরে অবস্থিত একটি পাথরের জাদুঘর।

কমিউনিটির অবদানকারী: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. কমিউনিটি পর্যালোচনা ইতিহাসের নির্ভুলতা, ব্যবসার পরিচয় বা ক্রয় সুরক্ষার প্রমাণ নয়।

গোপীনাথপুর মন্দির

পর্যটন · জয়পুরহাট

গোপীনাথপুর মন্দির বা গোপীনাথ ঠাকুরের মন্দির জয়পুরহাট জেলায় আক্কেলপুর উপজেলাই গোপীনাথপুর ইউনিয়নে গোপীনাথপুর বাজার থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন প্রত্ননিদর্শন ও হিন্দু মন্দির। এটি পাঁচশত বছর পুরনো ও ঐতিহ্যবাহী মন্দির। ঐতিহাসিক পর্যটন স্থান হিসেবে গোপীনাথ মন্দির বেশ সমাদৃত।

কমিউনিটির অবদানকারী: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. কমিউনিটি পর্যালোচনা ইতিহাসের নির্ভুলতা, ব্যবসার পরিচয় বা ক্রয় সুরক্ষার প্রমাণ নয়।

ঈশ্বরদী রেলওয়ে জংশন

পর্যটন · পাবনা

ঈশ্বরদী রেলওয়ে জংশন বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত ১শ' বছরের বেশি পুরোনো ব্রিটিশ আমলে নির্মিত রেলওয়ে জংশন ‌ঈশ্বরদী রেল জংশন স্টেশন ও ইয়ার্ড'। এটি বাংলাদেশের প্রাচীনতম রেল জংশন। ঈশ্বরদী রেলওয়ে জংশন ঈশ্বরদী পৌরসভায় অবস্থিত।

কমিউনিটির অবদানকারী: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. কমিউনিটি পর্যালোচনা ইতিহাসের নির্ভুলতা, ব্যবসার পরিচয় বা ক্রয় সুরক্ষার প্রমাণ নয়।

ভাঙ্গা ইন্টারচেঞ্জ

পর্যটন · ফরিদপুর

ভাঙ্গা ইন্টারচেঞ্জ বা ভাঙ্গা গোলচত্বর হলো ফরিদপুর জেলার ভাঙ্গায় অবস্থিত বাংলাদেশের একটি প্রধান সড়ক ইন্টারচেঞ্জ যা একটি ক্লোভারলিফ নিয়ে গঠিত। এটি বাংলাদেশের দক্ষিণবঙ্গের ২১ জেলাকে দেশের রাজধানী ঢাকার সাথে সংযুক্ত করে যা ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, ঢাকা–খুলনা মহাসড়ক, ভাঙ্গা–ফরিদপুর মহাসড়ক ও ঢাকা–পটুয়াখালী মহাসড়ক নামক চারটি জাতীয় মহাসড়কের সংযোগস্থল।

কমিউনিটির অবদানকারী: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. কমিউনিটি পর্যালোচনা ইতিহাসের নির্ভুলতা, ব্যবসার পরিচয় বা ক্রয় সুরক্ষার প্রমাণ নয়।

তিস্তা ব্যারেজ

পর্যটন · লালমনিরহাট

তিস্তা সেচ প্রকল্প হলো বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প। এটি ডালিয়া তিস্তা ব্যারেজ নামেও পরিচিত। এ প্রকল্পটি নীলফামারী, লালমনিরহাট,রংপুর ও দিনাজপুর জেলার ৫ লক্ষ ৪০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে। এর কাজ শুরু হয় ১৯৭৯ সালে এবং শেষ হয় ১৯৯০ সালে। সেচ প্রকল্পটির পরিচালনা ও রক্ষনাবেক্ষনের দায়িত্বে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

কমিউনিটির অবদানকারী: Local Business Hub BD Editorial Research. UNVERIFIED. কমিউনিটি পর্যালোচনা ইতিহাসের নির্ভুলতা, ব্যবসার পরিচয় বা ক্রয় সুরক্ষার প্রমাণ নয়।

একটি স্থান যোগ করুন · মালিক পরিচালিত স্থানের তালিকা · পাবলিক সংকলন

Previous page

ইন্টার‌্যাক্টিভ পেজ লোড না হলে আবার চেষ্টা করুন.